ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকায় রোববার সকালে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য কেঁপে ওঠার অনুভূতি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি ঘটে। ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। তাদের তথ্যমতে, অধিকাংশ মানুষই এই কম্পন অনুভব করেননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন, কম্পনটি ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা বেশি মাত্রায় কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটি সকাল ৮টা ৩৪ মিনিটে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১০ কিলোমিটার গভীরে।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি ভোরে সিলেট ও আশপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পান স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূকম্পনের অভিজ্ঞতার কথা জানান।
সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ওই সময় কম্পন অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত