ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণ প্রকাশ্যে দেখাবেন ডাকসু নেতা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজির অভিযোগ ঘিরে চলমান বিতর্ক নতুন মোড় নিচ্ছে। এসব অভিযোগের প্রমাণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে তুলে ধরার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান। পোস্টে তিনি স্পষ্টভাবে সময় ও স্থান উল্লেখ করে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে এবি জুবায়ের লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত তথ্য ও প্রমাণ আগামীকাল রবিবার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। বেলা ১২টায় ডাকসু ভবনে এই আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধও জানান।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাঁদাবাজির তথ্য প্রকাশ্যে আসার পর কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে অভিযোগে অভিযুক্ত ছাত্রদলের নেতারা এসব দাবি অস্বীকার করেছেন। এই প্রেক্ষাপটেই চাঁদাবাজির অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের ঘোষণা দিলেন ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র