ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
মেকআপ ব্রাশ কতদিনে পরিষ্কার করবেন? জেনে নিন
ডূয়া ডেস্ক: সুন্দর মেকআপের জন্য শুধুমাত্র ভালো প্রসাধন নয়, বরং মেকআপ ব্রাশের সঠিক ব্যবহারও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই ফাউন্ডেশন বা স্কিনকেয়ারে যতটা মনোযোগ দেন, ব্রাশের যত্নে ততটা সচেতন হন না। কিন্তু নিয়মিত না ধোয়ার ফলে ব্রাশে জমে তেল, ধুলা, মৃত ত্বক ও ব্যাকটেরিয়া, যা ব্রণ, চামড়ার র্যাশ বা চোখের সংক্রমণের কারণ হতে পারে।
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার-এর স্বত্বাধিকারী শারমিন কচি জানান, মেকআপ ব্রাশ মূলত দুই ধরনের লিকুইড প্রোডাক্ট ব্রাশ এবং পাউডার ব্রাশ। লিকুইড ব্রাশে থাকে ফাউন্ডেশন, কনসিলার, লিকুইড ব্লাশ, কনট্যুর ও হাইলাইটার। ক্রিম বা লিকুইড ব্যবহার হওয়ায় এই ব্রাশ দ্রুত ময়লা ও ব্যাকটেরিয়া জমে।
অন্যদিকে, পাউডার ব্রাশে থাকে আইশ্যাডো, পাউডার, পাউডার ব্লাশ, কনট্যুর ও হাইলাইটার। চোখের চারপাশের ত্বক সংবেদনশীল হওয়ায় এই ব্রাশগুলো নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
কত দিন পরপর ধোবেন
শারমিন কচি বলেন, নির্দিষ্ট দিন বা তারিখের ভিত্তিতে নয়, বরং প্রতিবার ব্যবহারের পর ব্রাশ ধোয়া উচিত। ব্যবহারের আগে ব্রাশ পরিষ্কার না করলে, এতে জমে থাকা প্রসাধন ও ব্যাকটেরিয়া ত্বকে সমস্যা তৈরি করতে পারে। তাই নিয়মিত পরিষ্কার করা আবশ্যক।
পরিষ্কারের পদ্ধতি
মেকআপ ব্রাশের জন্য আলাদা ব্রাশ ক্লিনার পাওয়া যায়। চাইলে ফেসওয়াশ ব্যবহার করেও ধোয়া যায়। ব্রাশ ধোয়ার সময় হালকাভাবে মুছে নেওয়া ও কুসুম গরম পানি ব্যবহার করলে ভিতরের মেকআপ সহজে উঠে আসে। তবে ব্রাশকে বেশি সময় পানিতে রাখা ঠিক নয়। ধোয়ার পর ব্রাশ সরাসরি মেঝে বা টেবিলে রাখবেন না, বরং টিস্যু বা পরিষ্কার কাপড়ের ওপর রেখে রোদে শুকান। ক্লিনার বা ফেসওয়াশের অবশিষ্টাংশ ব্রাশে না থেকে যায় তা নিশ্চিত করতে হবে, নাহলে ত্বকে অ্যালার্জি হতে পারে।
কতদিন ব্যবহার করা যায়
ভালো মানের ব্রাশ সঠিক যত্ন নিলে দুই বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব। সাধারণ মানের ব্রাশ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা শ্রেয়। লিকুইড প্রোডাক্ট ব্রাশ দ্রুত নষ্ট হয়। ব্রাশের পশম ঝরে পড়া, নরম না থাকা বা মেকআপ ঠিকমতো ব্লেন্ড না হলে তা বদলানোর সময়।
দীর্ঘস্থায়ী ব্যবহার ও অন্যান্য পরামর্শ
ব্যবহার শেষে ব্রাশ পরিষ্কার করে খোলা জায়গায় না রেখে কভার বা ব্যাগে সংরক্ষণ করুন। ভেজা ব্রাশ কখনো ড্রয়ার বা ব্যাগে রাখবেন না। ব্রাশে ব্যাকটেরিয়া জন্মের ঝুঁকি থাকে। এছাড়া নিজের ব্রাশই সবসময় ব্যবহার করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত