ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটার জন্য রাজধানীবাসীকে নিয়মিতই মার্কেট ও দোকানপাটে যেতে হয়। তবে ঢাকায় এলাকা ও দিনভিত্তিক সাপ্তাহিক ছুটির কারণে নির্দিষ্ট কিছু দিনে দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে। বিষয়টি আগে থেকে জানা না থাকলে অনেক সময় ভোক্তাদের অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হয়। তাই কেনাকাটায় ঝামেলা এড়াতে কোন এলাকায় কোন দিন দোকানপাট বন্ধ থাকে তা জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকার দোকান ও শপিং সেন্টারের সাপ্তাহিক বন্ধের তালিকা এক নজরে তুলে ধরা হলো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে।
যেসব শপিং সেন্টার বন্ধ থাকে
আজ বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, সুবাস্তু নজর ভ্যালী শপিং মল, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।
কেনাকাটার পরিকল্পনা করার আগে এই সাপ্তাহিক ছুটির তালিকা মাথায় রাখলে অপ্রয়োজনীয় সময় ও ভোগান্তি সহজেই এড়ানো সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত