ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সাত কলেজের পরীক্ষায় অনিয়মের অভিযোগ, সাত দিনের তদন্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি (কোর্স নম্বর–২০৮) বিষয়ের পরীক্ষাকে ঘিরে এই অভিযোগ সামনে আসে। ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়ে। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেয়ে আগে থেকেই ভাইরাল হওয়া প্রশ্নের সঙ্গে মিল পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত কমিটি গঠন ও সংশ্লিষ্ট পরীক্ষা স্থগিতের দাবি জানালেও তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই প্রশ্নফাঁস বা পরীক্ষাসংক্রান্ত অনিয়মকে সমর্থন করে না। বিষয়টি জানার পর সাত কলেজের প্রশাসককে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
অন্যদিকে, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস জানান, পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। সে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও তাদের। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর