ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করছে সরকার। এই পর্যালোচনার মাধ্যমে বিশ্বখ্যাত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৮ মার্চ) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ একাডেমিক মান, উন্নত অবকাঠামো এবং স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ে সহায়ক আন্তর্জাতিক অংশীদারিত্বকে স্বাগত জানাই।"
বৈঠকে কানাডার প্রতিনিধিরা জানান, বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার উন্নয়নে আইএলও এবং বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছে কানাডা। হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু