ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার থেকে বন্ধ দেশের সব মেডিকেল কলেজ
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সঙ্কট ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ের পর এবার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই নির্দেশনা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে মেডিকেল কলেজগুলো বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছেন, দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল থেকে সব মেডিকেল কলেজের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় দীর্ঘমেয়াদী ক্ষতি না হয়, এজন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতোমধ্যে জারি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে চাপ কমানো এবং অপচয় রোধ করাই মূল লক্ষ্য এই পদক্ষেপ নেওয়ার।
এর আগে গত রোববার (৮ মার্চ) দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও স্থগিত করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী ও দায়িত্বশীল আচরণ করা অত্যন্ত জরুরি।
জাতীয় এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সচেতনতা প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়