ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের উপবৃত্তির টাকা যেভাবে পাবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর মায়ের নামে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হবে।
সোমবার (৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করে এই নতুন নিয়ম ঘোষণা করেছে।
নির্দেশিকা অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে জিটুপি (G2P) প্রক্রিয়ায় মায়েদের হাতে এই টাকা পৌঁছে দেওয়া হবে। তবে মায়ের অনুপস্থিতিতে বাবা অথবা বৈধ অভিভাবক এই সুবিধা পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসবে। একটি পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী এই সুবিধা পাবে, যা দিয়ে তারা স্কুল ব্যাগ, ড্রেস, জুতা ও টিফিন বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে।
নতুন নিয়মে উপবৃত্তির হারও পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৭৫ টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৫০ টাকা করে পাবে। একই পরিবারের দুইজন শিক্ষার্থী থাকলে তারা ৩০০ টাকা পাবে। এছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু আছে, সেখানকার শিক্ষার্থীরা মাসে ২০০ টাকা এবং একই পরিবারের দুইজন হলে ৪০০ টাকা হারে উপবৃত্তি পাবে।
উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের জন্য কিছু শর্তারোপ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে মাসে অন্তত ৮০ শতাংশ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এছাড়া বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে (বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৩৩ শতাংশ)। কোনো শিক্ষার্থী টানা তিন মাস অনুপস্থিত থাকলে তার উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে ডিজিটাল তদারকি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অর্থ বিতরণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে তা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে নির্দেশনায় সতর্ক করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের