ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রমজানে জনভোগান্তি কমানো এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল এবং সব ধরনের কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, রমজান মাসে যানজট নিরসন এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগে থেকে নির্ধারিত আবশ্যিক পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ১১ দফার বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—দিনের বেলা বৈদ্যুতিক বাতির বদলে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় লাইট-ফ্যান ও এসি বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।
এছাড়া অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টারসহ সব ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং করিডোর বা সিঁড়িতে অপ্রয়োজনীয় বাতি না জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাড়ির ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত