ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শেষ না হলে কোনো শিক্ষার্থীকে আর সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা এক অফিস আদেশে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এ সময়ের মধ্যেই অনলাইনে সব তথ্য হালনাগাদ করে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময় অতিক্রম হলে কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আবেদন গ্রহণ করা হবে না। সময়মতো রেজিস্ট্রেশন না হলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।
এ ছাড়া, অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্র (টিসি) নিয়ে নবম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সময়সীমার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫ সালে (২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে) দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় পরিবর্তন বা ছাড়পত্র গ্রহণের অনলাইন আবেদন কার্যক্রমও নির্ধারণ করা হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর বিদ্যালয় পরিবর্তন কিংবা ছাড়পত্র গ্রহণের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছে বোর্ড।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই