ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইটিসি-বিটিসির সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কলেজ ও বোর্ড পরিবর্তনের সুযোগ আরও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ইটিসি (কলেজ পরিবর্তন) ও বিটিসি (বোর্ড পরিবর্তন) কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ইটিসি ও বিটিসি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে শিক্ষার্থীদের সরাসরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কলেজের মাধ্যমেই ইটিসি ও বোর্ড পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য নির্ধারিত ফি হিসেবে ৭০০ টাকা পরিশোধ করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি