ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন বিভাগ
নিজস্ব প্রতিবেদক: মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) পর্যায়ে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স’ বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরদিন বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দুইজন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিন্ডিকেট সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় ভিসি বলেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষার্থীদের শুধু যোগ্য আলেম হিসেবে নয়, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ইসলামিক ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নতুন বিভাগ সংযোজনের ফলে ফাজিল (অনার্স) পর্যায়ে বিষয়ভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে, যা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এই ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
নতুন করে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যুক্ত হওয়ায় এখন থেকে শিক্ষার্থীরা মোট সাতটি বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস