ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
জোট সঙ্গীদের ‘ধানের শীষ’ প্রতীক দিতে হাইকোর্টে বিএনপির আবেদন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক দলগুলোকে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ ব্যবহার করার সুযোগ দিতে হাইকোর্টে আবেদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়।
সম্প্রতি সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে বিধান জারি করে যে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে তাদের নিজ নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে। এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিলেন। সেই রুলেই এবার পক্ষভুক্ত হতে আবেদন জানালেন মির্জা ফখরুল। আগামীকাল বৃহস্পতিবার আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত ১ ডিসেম্বর ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম-এর মহাসচিব মোমিনুল আমিনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, জোটবদ্ধ নির্বাচনে শরিকদের নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যতামূলক বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না। নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও রেশাদ ইমাম শুনানি করেন। অন্যদিকে এনসিপির আইনজীবীরা এর বিরোধিতা করেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর অন্তর্বর্তী সরকার আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করে। এতে বলা হয়, নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হলেও তাদের নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। অথচ আগে জোটের শরিকরা চাইলে মূল দলের প্রতীক (যেমন ধানের শীষ বা নৌকা) ব্যবহার করতে পারতেন। বিএনপি এখন আগের সেই সুবিধাই ফিরে পেতে চাইছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ