ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাও করবে নাহিদ
নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।
নাহিদ ইসলাম বলেন, ইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না কোন ভিত্তিতে এমন বিধান দেওয়া হলো তা স্পষ্ট নয়। কার পরিকল্পনা অনুসরণ করে কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে, সেটিও জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে এই নির্দেশনা সংশোধন না করা হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, এতদিন তারা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু নির্বাচনের ঠিক আগে যদি এমন কোনো বিধান করা হয় যা ভোট কারচুপির সুযোগ তৈরি করে, গণমাধ্যমকে সীমাবদ্ধ করে বা মানুষের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন করে তাহলে তা মেনে নেওয়া হবে না।
নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অতীতে যা হয়েছে তা নিয়ে তারা কথা বাড়াতে চান না; তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হলে এর পরিণতি গুরুতর হতে পারে। তিনি দাবি করেন, একটি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই এখন কমিশনের প্রধান দায়িত্ব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল