ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নির্বাচনি অপরাধের বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের আগে, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময়ে সম্ভাব্য নির্বাচনি অপরাধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বল্প সময়ের জন্য বিশেষ বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত মনোনয়ন সম্পন্ন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।
মনোনয়ন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন মোট পাঁচ দিন এসব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনি অপরাধ সংক্রান্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
চিঠিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়ে তাদের নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
মনোনীত ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে তারা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুসারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখবেন।
এর আগে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক তৎপরতা জোরদার করতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৩ ফেব্রুয়ারি সারাদেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। তারা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত