ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
নির্বাচন ঘিরে উপকূলে ৩৫৮৫ কোস্টগার্ড মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপকূলীয় ও নদী-তীরবর্তী দুর্গম এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি বলেন, দেশের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড। এ সময়ে প্রায় ৩,৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদীঘেরা দুর্গম এলাকায় মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, স্থল ও জলপথে বিভক্ত এসব প্লাটুন বর্তমানে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ৩৯টি ভোটকেন্দ্রে নিয়মিত নৌ টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে নিরাপদ ও উৎসবমুখর ভোট পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, উপকূলীয় ও নদী-তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে সকাল ১০টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৫৮ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কোস্টগার্ড মহাপরিচালক। এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ব্রিফিং ও মতবিনিময়কালে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- বিমস্টেকও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের