ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে তীব্র সমালোচনায় হাসনাত
নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তাঁর দাবি, এমন বিধিনিষেধ নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার বদলে অনিয়মের ঝুঁকি বাড়াতে পারে।
রোববার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ দাঁড়ায় ভোটারদের নিজেদের ফোন বাড়িতে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম কার্যত বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, এমন সিদ্ধান্তের যৌক্তিকতা কোথায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোটকেন্দ্র এলাকায় মোবাইল নিষিদ্ধ করলে কোনো স্বাধীনভাবে তথ্য ধারণ বা অনিয়মের ছবি-ভিডিও সংগ্রহের সুযোগ থাকবে না, যা গণমাধ্যমের বিকল্প নাগরিক উদ্যোগকেও সীমিত করবে।
তিনি আরও বলেন, ৪০০ গজের ভেতরে ফোন বহনে নিষেধাজ্ঞা দিলে জরুরি পরিস্থিতিতেও ভোটাররা তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এতে অনেকেই নিরাপত্তা শঙ্কায় ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার মতে, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম তুলে ধরার ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল ফোনের মতো কার্যকর ভূমিকা রাখতে পারে না। সাংবাদিক বা সাধারণ নাগরিকরা মোবাইলের মাধ্যমে দ্রুত ভিডিও ধারণ করে অনিয়ম প্রকাশ করতে পারেন এই সুযোগ সীমিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এনসিপি এই নেতা বলেন, কেন্দ্র দখল বা ভোট জালিয়াতি প্রতিরোধে ব্যক্তিগত মোবাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নির্বাচন কমিশনের এ নির্দেশনা পুনর্বিবেচনা করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে