ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাও করবে জামায়াত্
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের ৪০০ মিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল না হলে দলটি নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াত জানিয়েছে, ভোটের দিন ভোটারদের স্বাভাবিক অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হলে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।
এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায় এবং প্রার্থী ও প্রতীক নিয়ে উৎসব উদযাপন করতে চায়। নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসব হিসেবে উদযাপিত হওয়া উচিত। ভোটাররা গর্বভরে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীনতা উপভোগ করবে।
তিনি আরও বলেন, এই স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে কোনো ধরনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। কেউ যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে জাতি প্রস্তুত রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত।
জামায়াত আমির আরও হুঁশিয়ারি দিয়েছেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে এবং প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ