ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিদেশে যেতে জমি বেচতে হবে না, ব্যাংক ঋণের প্রতিশ্রুতি বিএনপির
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং বিদেশগামীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা দ্রুত চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, এর ফলে বিদেশে যাওয়ার খরচ মেটাতে নাগরিকদের জমিজমা বিক্রি করতে হবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি বলেন, ব্যাংক ঋণের মাধ্যমে বিদেশে গিয়ে উপার্জিত অর্থ পরবর্তীতে সহজেই পরিশোধ করা সম্ভব হবে।
তারেক রহমান দেশের তরুণদের দক্ষ ও স্বনির্ভর করে তোলার জন্য দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারবে এবং দেশের বেকারত্ব হ্রাস করতে সাহায্য করবে।
ধর্মগুরুদের সম্মান নিশ্চিতকরণ বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম, মুয়াজ্জিব, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মাননীর ব্যবস্থা করা হবে। এতে তারা সমাজে মর্যাদাপূর্ণভাবে জীবন যাপন করতে পারবে।
চেয়ারম্যান আরও বলেন, বিএনপির রয়েছে দেশের পরিচালনার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নেবে। তিনি বলেন, “নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করেছি।”
পথসভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা-১৭ অঞ্চলে যানজট, জলাবদ্ধতা এবং বায়ু দূষণের মতো সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।
খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, স্বৈরাচারী সময়ে দেশত্যাগের প্রস্তাব থাকা সত্ত্বেও খালেদা জিয়া কখনো দেশ ছাড়েননি। তাঁর জীবন শেষ পর্যন্ত এদেশের মাটিতে ছিল। তাই আমাদেরও শেষ ঠিকানা এই দেশ।
শেষে তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যার কাছে দেশের গঠনের কার্যকর কর্মসূচি রয়েছে। প্রতিবার জনগণ তাদের সমর্থন দিয়েছে। এই দল দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ এবং কোথাও পালাবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু