ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে হুঁশিয়ারি জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভোটের অধিকার রক্ষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এটি একবার রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছিল এবং প্রয়োজনে এই অধিকার পুনরায় লড়াই করে রক্ষা করা হবে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে প্রাপ্ত এই অধিকার সবাইকে সম্মান করতে হবে। মানুষ চায় নিজের পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে, নির্বাচনী প্রতীক ও প্রার্থীর সঙ্গে আনন্দ উদযাপন করতে।
জামায়াত আমির আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের পছন্দের স্বাধীনতা উপভোগ করবে। এই অধিকার ব্যাহত করার কোনো সুযোগ নেই। কেউ যদি হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত জাতি এবং বিশেষ করে তরুণ প্রজন্ম সদা প্রস্তুত।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। সাধারণ ভোটার এবং পর্যবেক্ষকরা এই ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত