ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার বিচারে জাতিসংঘের সম্পৃক্ততা অপ্রয়োজনীয়: শিশির মনির
নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ততার প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শিশির মনির। তিনি মনে করেন, এমন একটি মামলার বিচার দেশের নিজস্ব আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন হওয়া উচিত।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে দিরাইয়ে তার নির্বাচনি কার্যালয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, ঘটনাটি একটি স্বতন্ত্র হত্যাকাণ্ড একজন ব্যক্তির মৃত্যু নিয়ে মামলা। এমন একটি মামলার বিচার যদি একটি রাষ্ট্র নিজস্ব সক্ষমতায় করতে না পারে এবং তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়, তাহলে তা দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতার ইঙ্গিত দেয়। তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করতে পারবে। জাতিসংঘকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য কী তা তার কাছে স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।
তার মতে, একটি দেশের অভ্যন্তরীণ বিচারব্যবস্থার সক্ষমতা থাকা জরুরি, বিশেষ করে হত্যা মামলার মতো অপরাধের ক্ষেত্রে। এই সক্ষমতা না থাকলে তা রাষ্ট্রের জন্য ইতিবাচক বার্তা বহন করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে শিশির মনির বলেন, নির্বাচনের কয়েক দিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি তিনি সমর্থন করেন না। তবে একই সঙ্গে তিনি মনে করেন, এমন পরিস্থিতিতে বলপ্রয়োগ না করে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান খোঁজা উচিত ছিল।
তিনি আরও বলেন, ওই দিনের ঘটনাপ্রবাহ দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখনো পরিস্থিতি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংযম দেখাতে পারেনি। জনগণকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে শারীরিক বলপ্রয়োগের বদলে কৌশলী ও সংলাপভিত্তিক পদ্ধতি গ্রহণ করা উচিত। কারও ওপর আঘাত হেনে পরিস্থিতি সামাল দেওয়া যুক্তিসঙ্গত নয়—বরং বারবার আলোচনার মাধ্যমে সমাধান বের করাই সঠিক পথ বলে মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক