ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
‘ঢাকা-১০ এর সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১০ আসনের সঙ্গে নিজের গভীর আবেগের সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ এলাকার উন্নয়ন ও দেখভালের কাজে তিনি সরাসরি সম্পৃক্ত থাকবেন। স্থানীয় জনগণকে এলাকার সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানমন্ডি লেকসহ যে কোনো সমস্যা জানালে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় কলাবাগান মাঠে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী রবিউল আলম রবির হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন তারেক রহমান।
পথসভায় বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচন কেবল গণতন্ত্রের নয়, দেশ গঠনেরও নির্বাচন। এ নির্বাচন ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, একটি পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। বিশেষ করে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং ঘরে ঘরে গিয়ে একটি গোপন দল মানুষের বিকাশ নম্বর সংগ্রহ করছে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, একটি দল নকল সিলসহ ধরা পড়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকলে কেউ জনগণের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারবে না। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর এমন একটি নির্বাচন আসছে যেখানে ভোট দেওয়ার মাধ্যমে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে। এ নির্বাচনকে তিনি বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।
বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে নানা প্রলোভন দেওয়া হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে যাননি এবং এ দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। দেশের শিশু-কিশোর, বেকার যুবক ও নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষা খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।
শেষ বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রত্যাশা ছিল বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও স্বপ্নের দেশে পরিণত করা। সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি স্লোগান তুলে ধরেন “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে