ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকার আট স্থানে জনসভায় যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রচার জোরদার করতে আজ সোমবার রাজধানীর একাধিক এলাকায় ধারাবাহিক জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনের সূচি অনুযায়ী তিনি ঢাকার আটটি ভিন্ন স্থানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসন মিলিয়ে মোট আটটি জনসভায় উপস্থিত থাকবেন তিনি।
সূচি অনুযায়ী, সকাল শেষে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ধারাবাহিকভাবে দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোড এবং বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে জনসভা করার কথা রয়েছে।
বিকেলের পরবর্তী সূচিতে বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠ এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে বক্তব্য দেবেন তিনি।
এর আগের দিন রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক জনসভা করেন বিএনপি চেয়ারম্যান। সে দিন দুপুর ২টায় ইসিবি চত্বরে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ও মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বেলা ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ গোলচত্বরের কাছে সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩টায় এবং মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪টা ২০ মিনিটে তিনি বক্তব্য রাখেন।
একই দিন বিকাল ৫টা ১০ মিনিটে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাঁতারকুল এলাকার সানভ্যালী মাঠে জনসভা করে দিনের প্রচার কর্মসূচি শেষ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)