ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জরিপে বিএনপি-জামায়াত জোটের ভোটের ফারাক মাত্র ০.২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি পরিচালিত সর্বশেষ জরিপে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ প্রকাশ পেয়েছে। জরিপ অনুযায়ী, নির্বাচনী দৌড়ে প্রায় সমান অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
জরিপের ফলাফলে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন মোট ভোটারের ৪৪.১ শতাংশ। একে মাত্র ০.২ শতাংশের ব্যবধানে টপকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থন রয়েছে ৪৩.৯ শতাংশ ভোটারের।
অন্যদিকে জরিপে আরও দেখা গেছে, ৬.৫ শতাংশ ভোটার এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এছাড়া অন্যান্য ছোট দলগুলোকে সমর্থন জানিয়েছেন ৩.৮ শতাংশ ভোটার এবং জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোটের পক্ষে সমর্থন পাওয়া গেছে মাত্র ১.৭ শতাংশ ভোটারের।
এই জরিপ দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটিয়ে তুলেছে, যেখানে ভোটের ব্যবধান ন্যুনতম এবং ফলাফলের অনিশ্চয়তা এখনও প্রবল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)