ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নদীমাতৃক বাংলাদেশের গল্প নিয়ে আন্তর্জাতিক আসরে ‘নয়া মানুষ’
বিনোদোন ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাওয়া কাশ্মীর চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে বাংলাদেশের সিনেমা ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে।
উৎসবটি ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাতদিনব্যাপী চলবে। বাংলাদেশি সিনেমা ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ৪ নভেম্বর। এই উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের ছবিটি প্রতিযোগিতা করবে।
‘নয়া মানুষ’ নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৬ ডিসেম্বর। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটি খুবই আনন্দের বিষয়। উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে ‘নয়া মানুষ’ প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে স্থান করে নেবে।”
চলচ্চিত্রটি আ. মা. ম. হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?