ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
মা হওয়ার গুঞ্জনে যা জানালেন শবনম বুবলী
বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন রটছে। এর মাঝে সংবাদমাধ্যমে গুঞ্জনের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হলে রহস্যময় উত্তর দেন অভিনেত্রী। তবে গুঞ্জন আরও তীব্র হলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এবার ফের নতুন গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন বুবলী এবং সন্তান জন্ম দেবেন যুক্তরাষ্ট্রে।
সংবাদমাধ্যমে একাধিক সূত্র জানিয়েছে, বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শে তিনি সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বুবলী নিজেই।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। তিনি ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। আমি সবাইকে সম্মান দিয়ে বলতে চাই এবং একটি সুষ্ঠু পরিবেশ আশা করি।’
আসন্ন ভ্যালেন্টাইন দিবস প্রসঙ্গেও নিজের ভাবনা ব্যক্ত করেন বুবলী। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে প্রিয় মানুষ। প্রতিদিনকেই ভালোবাসা দিবসের মতো কাটাতে চাই। দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে।’
শাকিব খানের নাম জড়িয়ে তার যুক্তরাষ্ট্র যাত্রা নিয়ে গুঞ্জন প্রসঙ্গে বুবলী সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয়েই সংবাদ করবেন, এটা স্বাভাবিক। তবে স্পর্শকাতর বিষয়গুলোতে সময় ও সম্মান বজায় রাখতে হবে।’
বুবলী ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে শাকিব খানের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন। পরের দিনই সন্তানের ছবি প্রকাশ করেন এবং শাকিবও তার ভেরিফায়েড ফেসবুক থেকে তা স্বীকার করেন। এরপর কিছু সময় দূরত্বের খবরে মিডিয়ায় আলোচনার বিষয় ছিল। তবে বুবলী একাধিকবার জানিয়েছেন, তাদের সম্পর্ক আগের মতোই ঠিক আছে।
গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর সময়ও নতুন গুঞ্জন ওঠে। এবার ফের মা হওয়ার গুঞ্জন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত