ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ইতিহাস গড়ল ওয়ারফেজ: প্রথম ব্যান্ড হিসেবে পাচ্ছে ‘একুশে পদক’
বিনোদন ডেস্ক: দেশের সংগীত ইতিহাসে তৈরি হলো নতুন এক ইতিহাস। বাংলাদেশের জনপ্রিয় মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ ২০২৬ সালের রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এর জন্য মনোনীত হয়েছে। দীর্ঘ চার দশকের সংগীতযাত্রায় ব্যান্ড মিউজিক ও দেশের সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাদের এই বিরল সম্মানে ভূষিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই খবর নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এই ঐতিহাসিক অর্জনের খবরটি যখন ব্যান্ডের সদস্যদের কাছে পৌঁছায়, তখন তারা মিরপুর স্টেডিয়ামে ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬’-এর উদ্বোধনী কনসার্টে পারফর্ম করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। এক আবেগঘন বার্তায় ওয়ারফেজ জানায়, "উদ্বোধনী মঞ্চে ওঠার মাত্র ৪ মিনিট আগে আমরা জানতে পারি যে ওয়ারফেজ একুশে পদক পাচ্ছে। খবরটি শোনার পর আমরা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ি এবং আনন্দে একে অপরকে জড়িয়ে ধরি। সম্ভবত বাংলাদেশের প্রথম ব্যান্ড হিসেবে আমরা এই গৌরব অর্জন করতে যাচ্ছি।"
কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যান্ডটি আরও বলে, "এই অর্জন শুধু আমাদের ব্যক্তিগত মাইলফলক নয়; এটি পুরো বাংলা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বর্তমান ও সাবেক সদস্য, পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি আমরা চিরঋণী। আপনাদের ভালোবাসা ছাড়া ৪০ বছরের এই পথ চলা সম্ভব হতো না।"
ওয়ারফেজের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশের সংগীত অঙ্গন। জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের অভিনন্দন জানিয়ে লিখেছে, "এই প্রাপ্তি শুধু ওয়ারফেজের নয়, এটি আমাদের সবার। ব্যান্ড মিউজিকের অবদানকে স্বীকৃতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ।"
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ ২০২৪ সালে তাদের দীর্ঘ ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৯১ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকেই ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’ ও ‘পূর্ণতা’র মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তারা। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল ও শেখ মনিরুল আলম টিপুর নেতৃত্বে ব্যান্ডটি নিয়মিত সংগীত চর্চা চালিয়ে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত