ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন নিয়ে অভিনেত্রীর পোস্ট ভাইরাল
বিনোদন ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন উত্তপ্ত হয়েছে, তেমনি সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনা দেখা যাচ্ছে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন শবনম ফারিয়া। তিনি লিখেন‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!’
ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকে এটি নিছক হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। পোস্ট প্রকাশের পর থেকে এতে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সব ধরনের প্রচার-প্রচারণা ইতোমধ্যেই শেষ হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে ভোটাররা নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে যাওয়ার জন্য রওনা হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণই এ ঐতিহাসিক নির্বাচনের মূল আকর্ষণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে