ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবসর ঘোষণার পরও স্টুডিওতে অরিজিৎ সিং, গাইলেন যে ছবির জন্য
বিনোদন ডেস্ক: প্লেব্যাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে অগণিত ভক্তের মন খারাপ করে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তবে এরই মধ্যে ভক্তদের জন্য এল এক বড় সুখবর। প্লেব্যাক থেকে অবসরের কথা বললেও বলিউড সুপারস্টার আমির খানের অনুরোধে আবারও মাইকের সামনে দাঁড়ালেন তিনি। তবে এটি আমিরের নিজের কোনো ছবি নয়, বরং তাঁর ছেলে জুনেইদ খানের অভিষেক সিনেমা ‘এক দিন’-এর জন্য কণ্ঠ দিয়েছেন অরিজিৎ।
সম্প্রতি আমির খানের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সফর নিয়ে ব্যাপক গুঞ্জন ও কৌতূহল তৈরি হয়েছিল। টানা চার দিন অরিজিতের জন্মভিটায় সময় কাটিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কখনও অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা গায়কের স্টুডিওতে সময় কাটানো—সব মিলিয়ে ভক্তদের মনে নানা জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল, আমিরের পরবর্তী বড় প্রজেক্ট ‘মহাভারত’-এর জন্য হয়তো কোনো কাজ করছেন তাঁরা।
অবশেষে আজ সোমবার সব রহস্যের জট খুলেছে আমির খান প্রোডাকশনস। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়, আমির খান প্রযোজিত ‘এক দিন’ সিনেমার জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জুনেইদ খান এবং দক্ষিণি তারকা সাই পল্লবী। মূলত এই রোম্যান্টিক ড্রামা সিনেমার জন্যই অরিজিতের জাদুকরী কণ্ঠ ব্যবহার করা হবে।
কয়েক দিন আগেই অরিজিৎ সিং জানিয়েছিলেন তিনি প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে আগে থেকে দেওয়া প্রতিশ্রুতি এবং বিশেষ কিছু প্রজেক্টের কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন তিনি। জুনেইদ খানের সিনেমার এই গানটি সেই প্রতিশ্রুতিরই অংশ।
অরিজিৎ সিংকে ধন্যবাদ জানিয়ে আমির খান লেখেন, “‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য অরিজিৎ তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এবং তোমার পরিবারের সঙ্গে কাটানো চারটি দিন ছিল আমার জন্য ভীষণই ম্যাজিক্যাল।” আমিরের এমন বার্তার পর অরিজিৎ ভক্তদের মাঝে নতুন করে আনন্দ ছড়িয়ে পড়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত