ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কারাগারে বলিউডের কমেডিয়ান রাজপাল যাদব
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব এখন আইনি জটিলতায় কারাগারে। ৯ কোটি রুপির ঋণ অদক্ষভাবে পরিশোধ না করতে পারায় ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১০ সালে তিনি নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’-র জন্য ৫ কোটি রুপি ঋণ গ্রহণ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে অর্থ পরিশোধ না করতে পারায় সুদসহ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।
রাজপালকে ৪ ফেব্রুয়ারি আদালত আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিল। তবে তিনি সরাসরি আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত নেন এবং দেনা পরিশোধের জন্য আরও সময় প্রার্থনা করেন।
তবে আদালত তার আবেদন খারিজ করে দেন। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, সময় বাড়ানোর কোনো বৈধ আইনি যুক্তি নেই। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে এবং কারাগারে পাঠানো হয়।
রাজপাল যাদব ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’-র মতো জনপ্রিয় সিনেমায় দর্শকদের মন জয় করেছেন। তবে পর্দার এই হাসির তারকা বাস্তবে এখন ঋণ ও আইনি জটিলতার মুখোমুখি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত