ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘ধুরন্ধর ২’-এর প্রযোজনা সংস্থা কালো তালিকাভুক্ত
বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বড় ধরনের বিপাকে পড়েছে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। শুটিং সেটে নিরাপত্তাবিধি লঙ্ঘন ও গুরুতর অনিয়মের অভিযোগে নির্মাতা আদিত্য ধরের প্রযোজনা সংস্থা ‘বি সিক্সটি টু স্টুডিওস’ (B62 Studios)-কে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একই সঙ্গে সংস্থাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।
ঘটনার সূত্রপাত দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় সিনেমাটির শুটিং চলাকালীন। নগর কর্তৃপক্ষের অভিযোগ, উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় যথাযথ অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করেছে শুটিং টিম। এছাড়া বিএমসিকে অবহিত না করেই বারবার শুটিং স্পট পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছিল সেটে রান্নার কাজে উন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করায়। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সন্নিকটে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল বলে মনে করছে প্রশাসন।
ইতিমধ্যে মুম্বাই পুলিশ ড্রোন ব্যবহারের দায়ে সিনেমার লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। বিএমসি জানিয়েছে, বারবার সতর্ক করার পরেও শুটিং টিম নিয়ম না মানায় তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে প্রযোজনা সংস্থাকে।
রণবীর সিং ও সঞ্জয় দত্ত অভিনীত এই মেগা প্রজেক্টটি আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি ছবির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও শুটিং চলাকালীন এই আইনি জটিলতা সিনেমার প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান