ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাথায় জটিল অস্ত্রোপচার শেষে কেবিনে ফিরলেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক: মাথায় জটিল অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের কঠোর নজরদারিতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় চার ঘণ্টাব্যাপী সার্জারি শেষে তাকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।
অস্ত্রোপচারের অগ্রগতি সম্পর্কে সকাল আহমেদ বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ওঁকে কেবিনে দেওয়া হয়েছে। কেবিনে কারও প্রবেশ নিষেধ। এখন ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন, সম্পূর্ণ শঙ্কামুক্ত। তানিয়া শুধু তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।’
অপারেশনের আগের দিন সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে দেখা যায়, হাসপাতালের বেডে বসে হাতে ফুলের তোড়া নিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এর আগে তার অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, ‘আজ বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।’
অভিনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে কাজসংক্রান্ত যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত