ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে মব কালচার সম্পূর্ণভাবে শেষ। তিনি বলেছেন, আর কোনোভাবে মব কালচারকে উৎসাহিত করা হবে না এবং যে কোনো দাবি থাকলে তা যুক্তিসম্মত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, নাগরিকরা মিছিল বা সমাবেশ করতে পারবেন। গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। তবে কোনো দাবি আদায়ের জন্য সড়ক বা মহাসড়ক আটকে মব করে অচল করা যাবে না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই জনগণ জানে পুলিশ। অন্যান্য সংস্থা রয়েছে, কিন্তু মানুষ সেগুলো কম জানে। তিনি বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং আগে বিনষ্ট হওয়া ভাবমূর্তিকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে।
মন্ত্রী টেকসইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করাপশন-ফ্রি ও স্বচ্ছ রাখার ওপর জোর দেন। তিনি বলেন, সবার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। কোনো অবৈধ তদবির সহ্য করা হবে না, আর বাহিনীর মধ্যে অপরাধে জড়িত কাউকে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি