ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পুরুষ দেখলেই ভয়ে হাত-পা কাঁপে: রিয়া চক্রবর্তী
বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝড় যে একজন অভিনেত্রীর জীবন পুরোপুরি বদলে দিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ রিয়া চক্রবর্তী। ২০২০ সালের সেই ঘটনার পর থেকে ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া স্বীকার করেছেন, একসময় তার কাছে এই পৃথিবীই বাসযোগ্য মনে হতো না।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে রিয়ার নাম জড়িয়ে পড়তেই শুরু হয় একের পর এক আইনি লড়াই। নিয়মিত আদালতে হাজিরা, গণমাধ্যমের কড়া নজর এবং শেষ পর্যন্ত এক মাস সংশোধনাগারে থাকা সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন এই মামলার ভার বয়ে বেড়াতে হয়েছে অভিনেত্রীকে। তবে গত বছর আইনি জটিলতা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রিয়া।
এই বিতর্কের প্রভাব সরাসরি পড়ে তার অভিনয়জীবনে। ক্যামেরার সামনে থাকা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। রোল, লাইট আর অ্যাকশন সবকিছু থেকেই প্রায় হারিয়ে যান। অবশেষে ছয় বছর পর আবারও অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া চক্রবর্তী।
রিয়া জানান, আজকাল তাকে আর সেভাবে ট্রোল করা না হলেও মনে হয় তিনি ঠিক কাজই করছেন তো? টেলিভিশনের পর্দায় নিজের জেলে যাওয়ার দৃশ্য কোটি কোটি মানুষের দেখা তাকে এখনও তাড়িয়ে বেড়ায়। তার আফসোস, সেই বিপুল দর্শকের মধ্যে যদি অন্তত এক কোটিও আদালত থেকে পাওয়া তার ক্লিনচিটের গুরুত্ব বুঝত।
কারাবাসের অভিজ্ঞতা তার মনে গভীর ভয় তৈরি করেছে বলেও স্বীকার করেন রিয়া। তিনি বলেন, জেল থেকে বেরিয়ে মনে হতো পৃথিবীটা আর আগের মতো নেই। বাইরে বেরোতে ইচ্ছা করত না। এখনো দরজা খুলে কোনো পুরুষকে দেখলে অজানা আতঙ্কে হাত-পা কাঁপে। এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করে, যা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর