ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চালু হলো প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর, সরকারের সব দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’, যা স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গুজব প্রতিরোধে সরকারের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে। পেজ চালু হওয়ার পর থেকেই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতি-নির্ধারণী সব খবর এই ভেরিফাইড পেজে পাওয়া যাবে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন ঘটে। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন, বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে এবং রাতেই বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে।
আজ সকাল ১০টায় পূর্বতন সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে একটি বিদায়ী পোস্ট শেয়ার করা হয়। পোস্টে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ওই পেজের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা