ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
তিন খাতের উত্থানে ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর্যন্ত অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বেড়েছে ৩১ দশমিক ৩০ পয়েন্ট। এতে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ পয়েন্টে।
এ সময় শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ৭ দশমিক ৩৮ পয়েন্ট এবং দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে। অপরদিকে ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ বেড়েছে ৫.১৫ পয়েন্ট এবং অবস্থান নিয়েছে ২ হাজার ৮৯ পয়েন্টে।
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে মোট ১৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। বাজারে লেনদেনের গতি ও অংশগ্রহণ দুটোই ছিল চোখে পড়ার মতো।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর। এতে বোঝা যাচ্ছে বাজারে ইতিবাচক সেন্টিমেন্ট কাজ করছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের বাজারে সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলেছে বীমা খাত, ব্যাংক খাত এবং প্রকৌশল খাত। এই তিনটি খাতের শেয়ারের দাম ও লেনদেন বেড়ে সামগ্রিক সূচককে উর্ধ্বমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার