ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
এমপি পদের শপথ নিলেও সংস্কার পরিষদের শপথে নারাজ বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শপথকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ নেওয়া প্রসঙ্গে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, সংবিধানে প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথের আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানেও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সেটা গঠন করতে হবে। তৃতীয় তফসিলে এলে ও সংসদে পাস হলে তখন সংবিধান সংস্কার পরিষদের বিধান করা যাবে। আমরা এখন সাংবিধানিকভাবে এ পর্যায়ে এসেছি।’ চেয়ারম্যান ও সংসদ সদস্যদের উপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত জানান তিনি।
জাতীয় সংসদ সচিবালয় অবশ্য দুটি শপথের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে সকাল ১০টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আশিক আহমদ তানভীর খান।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নির্বাচিত সদস্যরা দুটি শপথই নেবেন বলে জানা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। সেই প্রক্রিয়ায় প্রথমে সংসদ সদস্য এবং পরে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের পরিকল্পনা করা হয়েছে।
তবে বিএনপির ২০৯ জন এমপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে পরিষদ গঠন ও সংস্কার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ প্রসঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার রাতে ফেসবুকে লিখেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্যদের শপথ আগামীকাল (মঙ্গলবার) নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোন মানে নেই। ২০২৬ সালে নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)