ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষে তারা শপথ নেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত প্রতিনিধিদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। একই সময়ে সংসদ ভবনের সামনে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
এদিকে, সংসদ সদস্যদের শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন কি না এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধানের দৃষ্টান্ত তুলে ধরে জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথগ্রহণ করবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি