×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৯:০৪:৩৫

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছেন। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্দেশ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ অন্যরা।

এর আগে বৃহস্পতিবার সকালে নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি।

মতবিনিময় সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন ইয়াসের খান চৌধুরী। সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে এ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ