ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রিফারেন্স শেয়ার-বন্ডে বিনিয়োগকেও ঋণ হিসেবে গণনা করা হবে
নিজস্ব প্রতিবেদক: নন-লিস্টেড সিকিউরিটিজে (যেমন নন-কনভার্টেবল কমলিটিভ প্রিফারেন্স শেয়ার, নন-কনভার্টেবল বন্ড ও ডিবেঞ্চার) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকে ঋণ হিসেবে গণ্য করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ডাটাবেইজে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত কিন্তু আদায় না হওয়া সুদও রিপোর্ট করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে জারি হওয়া এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক সময়ে নন-লিস্টেড সিকিউরিটিজ দেশের আর্থিক খাতে বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে এসব বিনিয়োগকে সিআইবি ডাটাবেইজে ঋণ হিসেবে দেখাতে হবে, যাতে ঋণগ্রহীতার প্রকৃত অবস্থান ও ঝুঁকি মূল্যায়ন করা সহজ হয়।
এছাড়া সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পূর্ণাঙ্গ পোর্টফোলিও পর্যবেক্ষণের স্বার্থে নন-লিস্টেড সিকিউরিটিজে বিনিয়োগের তথ্য এবং অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের তথ্য সিআইবিতে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। এর মধ্যে বিনিয়োগের শ্রেণিমানও স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
শুধু তাই নয়, অন্যান্য সম্পদ খাতে প্রদর্শিত ঋণের উপর ধার্য করা কিন্তু অনাদায়ী সুদ সংশ্লিষ্ট ঋণের সঙ্গে একত্রিত করে সিআইবিতে জমা দিতে হবে। আর কোনো কারণে এসব সুদ স্থানান্তর করা না গেলে, বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি নির্দেশনা অনুযায়ী তা ‘সন্দেহজনক’ বা ‘ক্ষতিজনক’ হিসেবে শ্রেণিকরণ করে রিপোর্ট করতে হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার