ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগ থেকে বিএনপির মঞ্চে অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক: একসময় আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী এবং দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী অভিনেত্রী অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে যোগ দিয়ে এক নেতার পক্ষে ভোট চেয়েছেন।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অপু বিশ্বাস অংশ নেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন নিরব ও অপুকে আমন্ত্রণ জানান। অপু বিশ্বাস ও নিরব আসছেন জেনে বিপুল সংখ্যক জনতা তাদের দেখতে সেখানে ভিড় জমান।
এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, "সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।"
অপু বিশ্বাস আরও বলেন, "আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত