ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
বিএনপির নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন ও পূর্ণাঙ্গ তালিকা
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৪৯ সদস্যের এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। একইদিন রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে গেজেট জারি করা হয়।
গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি তার নেতৃত্বে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ফলে প্রশাসনিক ও নীতিগত সব দায়িত্ব এখন নবগঠিত মন্ত্রিসভার ওপর বর্তাবে।
কে কোন মন্ত্রণালয়ে
পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট পররাষ্ট্র), মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য), ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক), আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ), আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম), মিজানুর রহমান মিনু (ভূমি), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি) ও খন্দকার আব্দুল মোকতাদির (বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট)।
এছাড়া আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন), মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ), আসাদুল হাবিব বুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক), জাকারিয়া তাহের (গৃহায়ণ ও গণপূর্ত), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা), ফকির মাহবুব আনাম স্বপন (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) এবং শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন) দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন এম রশিদুল জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), মো. শরিফুল আলম (বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট), শ্যামা ওবায়েদ (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য), ব্যারিস্টার কায়সার কামাল (ভূমি), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ), আমিনুল হক (যুব ও ক্রীড়া), মীর হেলাল উদ্দীন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান (সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন), মো. আব্দুল বারী (জনপ্রশাসন), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ ও পরিকল্পনা), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ), ফারজানা শারমিন (মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু), মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত), ববি হাজ্জাজ (শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা) এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি