ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তিনি নতুন সরকারের যাত্রাকে আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সঙ্গে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রাখেন। সেখানে তিনি মোনাজাতে অংশ নেবেন বলেও জানা গেছে।
এরপর দুপুরে প্রথম পূর্ণ কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গে পৃথক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত