ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি—পরীমণির স্ট্যাটাস ভাইরাল
বিনোদন প্রতিবেদক:চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ফের রাজনীতিতে গুঞ্জন। আওয়ামী লীগের হয়ে প্রচারণায় নিয়মিত অংশ নেওয়া এ নায়িকা এবার হঠাৎই হাজির হলেন বিএনপির অনুষ্ঠানে। বিষয়টি সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকে।
গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। বিশেষ করে নায়িকা পরীমণির একটি স্ট্যাটাস আলোচনায় আরও রঙ চড়িয়েছে। তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে লেখেন,“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কী জিনিস এটা!”
যদিও পরীমণি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও অনুরাগীদের মন্তব্যে স্পষ্ট হয় তিনি অপু বিশ্বাসকেই ইঙ্গিত করেছেন।পরিমনির এ স্ট্যাটাস নেটিজনদের কাছে ভাইরাল হয়ে যায়।
রাজনৈতিক মহলের পাশাপাশি চলচ্চিত্রপাড়াতেও অপুর এই উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে। কারণ, তিনি এর আগে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এবার বিএনপির মঞ্চে তার উপস্থিতিকে অনেকে ‘দলবদলের ইঙ্গিত’ বলেও মন্তব্য করছেন।
অপু বিশ্বাসের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা নতুন নয়। এবার বিএনপির মঞ্চে দাঁড়ানোয় আবারও প্রশ্ন উঠেছে—তিনি কি রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটি কেবল তাৎক্ষণিক সিদ্ধান্ত?
এসকে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত