ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্ববিদ্যালয় সংকটে উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, `গত কয়েক দিনের বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচলাবস্থা চলছে, তা দুর্ভাগ্যজনক।'
রফিকুল আবরার বলেন, শিক্ষা মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করছে, যা কোনোভাবেই কাম্য নয়।
শিক্ষা উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে জানান যে, চলমান সব সমস্যা দ্রুততম সময়ে সমাধান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বস্ত করেন। তার মতে, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এসব অস্থিরতার অবসান ঘটবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক