ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সুপারহিট সিনেমার পরও অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস
দীর্ঘ সময় ধরেই নতুন কোনো সিনেমার খবর নেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তবে তিনি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। পাশাপাশি পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন তিনি। তবুও ব্যক্তিগত জীবনের নানা বিষয় ঘিরে অপু বিশ্বাসের ওপর আলোচনা-সমালোচনা থেমে নেই।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, বর্তমানে তিনি আর্থিকভাবে সফল। তবে অতীতে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরও তিনি নিদারুণ অর্থকষ্টের মধ্যে ছিলেন।
তিনি বলেন, “এটি ঘটেছিল ‘জয়’ সিনেমার পর ভারত থেকে দেশে ফেরার সময়। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংক কথাও আলাদা। তখন বুঝতে পারলাম যাদের অর্থের অভাব আছে,তাদের প্রতিটি দিন কতটা হিসাব করে কাটে। সেই থেকে আমি অনেকটাই মিতব্যয়ী হয়েছি।”
অপু আরও জানালেন, কিভাবে সেই সংকট কাটিয়েছিলেন। “আমি অনেক সোনার গয়না পরি। নিয়মিত সিনেমা করার সময় দেশে বা বিদেশে যেকোনো পছন্দের গয়না কিনতাম, শখ পূরণের জন্য। কিন্তু সেগুলোই ওই বাজে সময়ে কাজে লেগে গিয়েছে। তখন কিছু সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। এরপর আবার কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছি।”
দুই দশকের অভিনয়জীবনের মধ্যে, অপু বিশ্বাসের বড়পর্দার যাত্রা শুরু হয় আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে (২০০৫)। পরের বছরে তিনি শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করেন। এরপর থেকে শাকিব-অপু জুটি প্রায় এক দশক ধরে ৮০টির বেশি চলচ্চিত্রে পর্দা ভাগ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে