ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্কিন ভিসা প্রাপ্তির সুযোগ হাতছাড়া হতে পারে যে কারণে
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদেরকে তাদের আবেদনে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব তথ্য যুক্ত করতে হবে। এই তথ্য গোপন করলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়েছে, এফ এম ও জে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশগ্রহণকারীদের ভিসা আবেদনপত্র (ডিএস-১৬০ ফর্ম) পূরণের সময় গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীনাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্য সঠিক ও সত্য বলে নিশ্চিত হয়ে তবেই স্বাক্ষর ও জমা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করলে ভিসা বাতিল বা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হওয়ার ঝুঁকি থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ