ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কানাডা ছাড়ছে মানুষ, নেপথ্যে কী?
উন্নত জীবনযাত্রার আকর্ষণে বহু মানুষ কানাডার দিকে ছুটে গেলেও সাম্প্রতিক সময়ে দেশটি থেকে নাগরিকদের বড় আকারে সরে যাওয়ার প্রবণতা নজরে পড়েছে।
২০২৫ সালের প্রথম তিন মাসে কানাডা ছেড়েছেন রেকর্ডসংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দা। স্ট্যাটিসটিকস কানাডার সাম্প্রতিক তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ২৭ হাজার ৮৬ জন কানাডিয়ান দেশত্যাগ করেছেন যা ২০১৭ সালের পর সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, এ সংখ্যা বছরজুড়ে আরও বাড়তে পারে কারণ সাধারণত তৃতীয় প্রান্তিকে—অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে—দেশত্যাগের হার সবচেয়ে বেশি হয়ে থাকে।
একই সময়ে ৯ হাজার ৬৭৬ জন কানাডীয় প্রবাসী দেশে ফিরেছেন তবে সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। অন্যদিকে অস্থায়ী বাসিন্দাদের মধ্যে দেশ ছাড়ার হার ছিল আরও বেশি উদ্বেগজনক। আন্তর্জাতিক শিক্ষার্থী ও ওয়ার্ক পারমিটধারীদের মধ্যে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশত্যাগ করেছেন প্রায় ২ লাখ ৯ হাজার ৪০০ জন যা ২০২৪ সালের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনির ঘোষিত অভিবাসন সীমিতকরণ পরিকল্পনা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে। অতীতের গবেষণাগুলো দেখায়, কানাডায় আসার তিন থেকে সাত বছরের মধ্যেই অনেক অভিবাসী ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সন্তানহীন, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীরা এবং উচ্চশিক্ষিত পেশাজীবী ও উদ্যোক্তাদের মধ্যেই এই প্রবণতা বেশি।
তথ্য অনুযায়ী, বহু কানাডীয় আমেরিকা, পর্তুগাল, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও মেক্সিকোর মতো দেশে পাড়ি জমাচ্ছেন। কম খরচের জীবনযাপন, অনুকূল জলবায়ু ও ডিজিটাল নোম্যাড ভিসার সুযোগ তাদেরকে আকৃষ্ট করছে।
বিশ্লেষকদের আশঙ্কা, এই দেশত্যাগের ধারা অব্যাহত থাকলে কানাডার ভবিষ্যৎ শ্রমবাজার, শিক্ষা খাত এবং সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ