ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কাল ঢাকায় আসছেন তুর্কি প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান
একদিনের সংক্ষিপ্ত সফরে আগামীকাল মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। তার এ সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 'মঙ্গলবার ভোরে একদিনের সফরে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে আলোচনা করবেন।'
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, "মাত্র একদিন ঢাকায় অবস্থান করবেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান। তিনি দেশটির প্রতিরক্ষা সংস্থার দেখভাল করেন। তার সফরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।"
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি’ (এসএসবি) প্রশিক্ষণ, গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সমরাস্ত্র কেনাবেচা ও বিনিয়োগ কার্যক্রমও তদারকি করে এই সংস্থা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে আসছে। গত সাত বছরে বাংলাদেশ বারাক্তার টিবি-২ ড্রোনসহ অন্তত ১৫ ধরনের উন্নত সমরাস্ত্র তুরস্ক থেকে কিনেছে।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান আগামী বুধবার (৯ জুলাই) ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক