ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ চুড়ান্ত
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১০ জুলাই আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৭ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশের জন্য দিন ধার্য করেন। আদালতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন।
এর আগে গত ১ জুলাই এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রসঙ্গত, গত ১৬ জুন ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ২৪ জুন ছিল পরবর্তী শুনানির দিন, আর ১৭ জুন তাঁদের বিরুদ্ধে আত্মসমর্পণের নির্দেশসহ নোটিশ জারি করা হয়।
মামলার আরেক আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওইদিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। প্রসিকিউশন জানিয়েছে, ১ জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে দাখিল করা প্রতিবেদনে শেখ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করে। এর আগে ১৭ ডিসেম্বরের আদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে চলমান দুটি মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় নির্ধারণ করেছিল ট্রাইব্যুনাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর গুলির নির্দেশ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই মামলায় বিচার চলছে। সেই সময়ের অভিযুক্তদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অভিযোগ উঠেছে, যেখানে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয় বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!